‘Perfectionist শব্দে সব চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে ঋতুপর্ণ ঘোষ’: সঙ্গীতজ্ঞ স্বপন সাহা

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন আজ। ১৯৬৩ সালের ৩১ অগস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দু’জনেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র-নির্মাতা ও চিত্রকর। ঋতুপর্ণর কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী দুনিয়ায়। তার পরিচালনায় প্রথম সিনেমা ‘হিরের আংটি’ ১৯৯২ সালে মুক্তি পায়। এটি ছিল ছোটোদের চলচ্চিত্র। সিনেমাটি তৈরি হয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী, মুনমুন সেনসহ আরও অনেকে।

‘হিরের আংটি’ ছবিতে পরিচালক স্কৃপ্টের প্রয়োজনে একটি পুরাতনি গান ব্যাবহার করেছিলেন। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও রবীন্দ্র সংগীত জগতের প্রক্ষ্যাত সঙ্গীতজ্ঞ স্বপন সাহা।

আজ ঋতুপর্ণ ঘোষের জন্মদিন উপলক্ষে এক ব্যাক্তিগত সাক্ষাৎকারে স্বপন বাবু বলেন “Perfection এর অমন অভূতপূর্ব দৃষ্টান্ত আমি খুব কম দেখেছি। আমাকে দিয়ে গানটি গাওয়ানোর মূল কারণ আমার কন্ঠস্বরের সাথে ছবির নায়কের কন্ঠস্বরের মিল পেয়েছিলেন পরিচালক।”

স্বপন বাবুর তখনও প্লেব্যাক জগতে প্রবেশ ঘটেনি, তিনি মধ্য কলকাতার একটি স্টুডিওতে রবি ঠাকুরের এক নৃত্য নাট্যর জন্য গান রেকর্ড করেন, সেই একই স্টুডিওর ভিন্ন শিফ্ট এ চলছিল ঋতুপর্ণ ঘোষের কাজ, খুবই নাটকীয় ভাবেই ঋতুপর্ণ খুঁজে পান নায়কের কন্ঠ। স্বপন বাবু আরও বলেন “হিরের আংটি আমার জীবনের এক অতন্ত মধূর স্মৃতি।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment